দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা অডিটোরিয়ামের ভেতরে এ বিস্ফোরণ ঘটায়। এতে আগুন ধরে দুটি চেয়ার পুড়ে গেছে এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।
তিনি জানান, রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে দুর্বৃত্তরা অডিটোরিয়ামের পেছনের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে যায়।
সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে ইউএনও বলেন, মুখ বাঁধা তিনজন ব্যক্তি জানালার কাচ ভেঙে অডিটোরিয়ামে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অডিটোরিয়ামের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
যে আই